ছবি: সংগৃহীত
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক শাহ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মাদক বহন ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সরিষাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবীর তালুকদার (শাহীন) ও সদস্যসচিব মো. রবিউল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যুবদলের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে শাহ আলমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় যুবদল ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় অভিযান চালায় জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) একটি দল। এসআই আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে শাহ আলমকে তাঁর বাড়ির উঠান থেকে ২০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, শাহ আলমের বিরুদ্ধে মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা করা হয়।
পরে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাঁকে পুলিশি পাহারায় আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ভাটারা ইউনিয়ন যুবদলের সভাপতি আনিছুর রহমান বলেন, কোনো ব্যক্তির ব্যক্তিগত অপকর্মের দায়ভার দল নেবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহ আলমকে বহিষ্কারের জন্য আগেই উপজেলা যুবদলের কাছে লিখিত আবেদন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, শাহ আলমের বিরুদ্ধে আনা অভিযোগ ও তাঁর গ্রেপ্তারের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News