আ.লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:50 AM, 20 September 2026.
Digital Solutions Ltd

আ.লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার

Publish : 02:50 AM, 20 September 2026.
আ.লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আওয়ামী লীগ সমর্থক এক ব্যবসায়ীর বাড়িতে আয়োজিত ভূরিভোজে তাঁর অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মধ্যে এ ব্যবস্থা নেওয়া হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার। তিনি জানান, একজনের বাড়িতে গিয়ে দাওয়াতে অংশ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনা ঘটে। ওই ঘটনায় থানার ওসির ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। একই সময়ে উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসির অংশ নেওয়ার অভিযোগ সামনে আসে।

পরে শনিবার সন্ধ্যায় আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়। বর্তমানে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন ওসির দায়িত্ব পালন করছেন।

হযরত আলী মিলন বলেন, ওসি প্রত্যাহারের পর শনিবারই তিনি থানা থেকে চলে গেছেন। তবে কী কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে তিনি জানেন না।

এদিকে বটতলা বাজার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ওই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওসির ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম অপ্রতিম হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে সহযোগিতা করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী শিরোনাম অবশেষে দুই বছর পর একক কনসার্টে ফিরছেন মিফতাহ জামান শিরোনাম আ.লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার শিরোনাম অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিরোনাম ভালোবাসার মানুষকে বিয়ে করতে না পেরে, চিরকুট লিখে চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা শিরোনাম মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ