ছবি: সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ীতে বিয়েতে রাজি না হয়ে চিরকুট লিখে রিমা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রিমা ওই গ্রামের মৃত রিপন মিয়ার মেয়ে। ছোটবেলায় তার বাবা মারা যান। এরপর মা জহুরা বেগম তিন মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। তিন বোনের মধ্যে রিমা ছিলেন দ্বিতীয়। তিনি গ্রামের একটি ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রিমার বিয়ের বিষয়ে পরিবারের পক্ষ থেকে আলোচনা চলছিল। তবে এতে রিমার সম্মতি ছিল না। পরিবারের সদস্যদের ভাষ্য, প্রতিবেশী এক তরুণকে পছন্দ করতেন রিমা। ওই তরুণকে বিয়ে করতে না পারার বিষয়টি উল্লেখ করে একটি চিরকুট লিখে যান তিনি।
চিরকুটে রিমা মায়ের কাছে ক্ষমা চেয়ে লেখেন, পরিবারের সিদ্ধান্ত মেনে নিতে না পারায় তিনি দুঃখিত। তিনি আরও লেখেন, পছন্দের মানুষটির সঙ্গে থাকলে কষ্টের মধ্যেও শান্তি পেতেন। অন্য কারও সঙ্গে বিয়ে হলে সেই জীবন তার কাছে অসহনীয় হয়ে উঠবে বলেও চিরকুটে উল্লেখ করেন। একই সঙ্গে ওই তরুণকে যেন তার মৃত্যুর জন্য দায়ী করা না হয়, সে বিষয়েও অনুরোধ করেন রিমা।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে রিমার মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News