ছবি: সংগৃহীত
বরিশালের বাকেরগঞ্জে তেলবাহী লরি ও মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপটি দুমড়েমুচড়ে গেছে। আর তেলবাহী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বরিশাল-বাকেরগঞ্জ মহাসড়কের ভাঙ্গা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মুরগিবাহী পিকআপের চালক সালমান ও তাঁর সহকারী (হেলপার) সাব্বির। দুর্ঘটনায় তাঁরা গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বরিশাল থেকে একটি তেলবাহী লরি বাকেরগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে একটি বয়লার মুরগিবাহী পিকআপ আসছিল। ভাঙ্গা পোল এলাকায় পৌঁছালে যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় তেলবাহী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পিকআপের ভেতর থেকে চালক সালমান ও হেলপার সাব্বিরকে উদ্ধার করেন। পরে তাঁদের চিকিৎসার জন্য বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা জানান, মুখোমুখি সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News