স্কুলে না গিয়ে মেঘনায় গোসলে নেমে জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:28 AM, 20 September 2026.
Digital Solutions Ltd

স্কুলে না গিয়ে মেঘনায় গোসলে নেমে জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

Publish : 09:28 AM, 20 September 2026.
স্কুলে না গিয়ে মেঘনায় গোসলে নেমে জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

স্কুলে না গিয়ে মেঘনা নদীতে গোসলে নেমে জমজ দুই ভাইসহ তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদী ও কাশবনসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই জমজ ভাই আশেকিন ও আরেফিনের বয়স ১৫ বছর। তারা মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার ফারুক আহম্মেদের ছেলে এবং মোগরাপাড়া সরকারি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। নিহত অপর শিক্ষার্থী আবিরের বয়স ১৪ বছর। সে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত।

এ ঘটনায় তাদের সঙ্গে নদীতে নামা আরেক শিক্ষার্থী আদিয়ান ফারিজ (১২) বেঁচে গেছে। সে নিহত আশেকিন ও আরেফিনের চাচাতো ভাই এবং একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

বেঁচে যাওয়া শিক্ষার্থী আদিয়ান ফারিজ জানায়, তারা রোববার স্কুলে না গিয়ে ভাটিবন্দর এলাকায় কাশবন দেখতে যায়। একপর্যায়ে সবাই মিলে মেঘনা নদীতে গোসলে নামে। সে তীরের কাছাকাছি থাকায় সেখান থেকে উঠে আসতে পারলেও তার দুই চাচাতো ভাই ও তাদের এক বন্ধু নদীর পাড়ে থাকা একটি বালুর ট্রলারে ওঠে।

পরে ট্রলার থেকে নামার সময় তিনজন পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় আদিয়ান চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আশেকিন ও আরেফিনের মরদেহ উদ্ধার করা হয়। এর প্রায় আধা ঘণ্টা পর উদ্ধার করা হয় আবিরের মরদেহ।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জাহেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মেঘনা নদীতে তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে যায়। দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার শিরোনাম স্কুলে না গিয়ে মেঘনায় গোসলে নেমে জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু শিরোনাম নেছারাবাদে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার শিরোনাম পিরোজপুরে দেড় কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষককে শোকজ শিরোনাম বাকেরগঞ্জে তেলবাহী লরি-পিকআপের সংঘর্ষে আহত ২ শিরোনাম শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এনসিপি নেতা