পটুয়াখালীতে ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:51 AM, 19 September 2026.
Digital Solutions Ltd

পটুয়াখালীতে ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

Publish : 07:51 AM, 19 September 2026.
পটুয়াখালীতে ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

পটুয়াখালীতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পটুয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার স্ব-নির্ভর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- পটুয়াখালী সদর উপজেলার কিসমত মৌকরণ এলাকার জাহেদা খাতুন (৩১) এবং কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মেলাপাড়া এলাকার আছাহাব ঘরামী (৩৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নতুন বাজার স্ব-নির্ভর রোড এলাকায় অভিযান চালায়। এ সময় ওই দুজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা ইয়াবাসহ দুজনকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম স্বামী মাদক মামলায় কারাগারে যাওয়ার এক সপ্তাহের মধ্যে ইয়াবাসহ স্ত্রী আটক শিরোনাম পটুয়াখালীতে ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শিরোনাম গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ শিরোনাম পিরোজপুরে আয়রন ব্রিজ ভেঙে আহত ৪, রক্ষা পেল জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তারা শিরোনাম নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারি গ্রেপ্তার শিরোনাম কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায়, সন্দেহভাজন তরুণ আটক