ছবি: সংগৃহীত
বরিশালের মুলাদীতে মাদক মামলায় স্বামী কারাগারে যাওয়ার এক সপ্তাহের মধ্যে ইয়াবাসহ তাঁর স্ত্রী রুবী বেগমকে (৪৫) আটক করেছে পুলিশ। তাঁর কাছ থেকে ৬০টি ইয়াবা ও মাদক বিক্রির ৭৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মুলাদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেরচর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রুবী বেগমকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ৬০টি ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা অর্থ মাদক বিক্রির।
রুবী বেগম তেরচর এলাকার সালাম মাঝির স্ত্রী। পুলিশ জানায়, সালাম মাঝি একাধিক মাদক মামলার আসামি। গত ১০ সেপ্টেম্বর রাতে তাঁকে আটক করা হয়। পরদিন তাঁর বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশের ভাষ্য, স্বামী কারাগারে যাওয়ার পর রুবী বেগম ইয়াবার কারবার চালিয়ে আসছিলেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ইয়াবাসহ আটক রুবী বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার তাঁকে বরিশালের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News