চীন না আসায় বাতিল নারী ক্রিকেট দলের ম্যাচ
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
স্পোর্টস ডেস্ক :
Publish : 02:42 AM, 19 September 2026.
Digital Solutions Ltd

চীন না আসায় বাতিল নারী ক্রিকেট দলের ম্যাচ

Publish : 02:42 AM, 19 September 2026.
চীন না আসায় বাতিল নারী ক্রিকেট দলের ম্যাচ

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

এশিয়ান গেমসে মাঠের লড়াই শুরুর আগেই অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চীনের বিপক্ষে নির্ধারিত একটি প্রস্তুতি ম্যাচ খেলতে স্টেডিয়ামে পৌঁছেও মাঠে নামতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চীন দল ভেন্যুতে না আসায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়।

শনিবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী বাংলাদেশ নারী ক্রিকেট দল সকাল সাড়ে ৭টার দিকে স্টেডিয়ামে পৌঁছে যায়। তবে সেখানে যাওয়ার পর মাঠের কিউরেটরের কাছ থেকে তারা জানতে পারে, ম্যাচটি অনুষ্ঠিত হবে না।

পরে জানা যায়, প্রতিপক্ষ চীন দল স্টেডিয়ামে না আসায় ম্যাচটি বাতিল করা হয়েছে। পরিস্থিতিতে বাংলাদেশ দলের সামনে আর ম্যাচ খেলার সুযোগ ছিল না। তাই মাঠেই সেমিফাইনালের প্রস্তুতিমূলক অনুশীলন করে দলটি।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ বলেন, সকাল ৯টার ম্যাচের জন্য তাঁরা সাড়ে ৭টার মধ্যেই মাঠে পৌঁছেছিলেন। সেখানে যাওয়ার পর কিউরেটরের কাছ থেকে ম্যাচ না হওয়ার বিষয়টি জানতে পারেন। পরে নিশ্চিত হওয়া যায়, চীন দল মাঠে আসছে না।

তিনি জানান, ম্যাচটি না হওয়ায় বাংলাদেশ দল পরদিনের সেমিফাইনালের প্রস্তুতি নিয়েছে।

এ ঘটনায় বিষয়টি নিয়ে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন এশিয়ান গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ। তাঁর ভাষ্য, ওসিএর বিশেষ অনুরোধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে ম্যাচটি খেলতে সম্মতি দেওয়া হয়েছিল। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরও চীন দল কেন মাঠে আসেনি, তা খতিয়ে দেখতে ওসিএকে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে এশিয়ান গেমসে বাংলাদেশের মূল প্রতিযোগিতা শুরু হচ্ছে সেমিফাইনাল থেকে। বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধায় সরাসরি সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ফলে চীনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি শেষ পর্যন্ত না হওয়ায় ম্যাচ অনুশীলনের সুযোগ ছাড়াই গুরুত্বপূর্ণ সেমিফাইনালে নামতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নাটোরে পুকুর থেকে আনসার সদস্যের মরদেহ উদ্ধার শিরোনাম জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম অপহরণের ৬ ঘণ্টায় মধ্যে ১ বছর ৯ মাস বয়সী শিশু সাবিহা উদ্ধার, গ্রেপ্তার ৩ শিরোনাম তিন সন্তানকে নিয়ে বিষপান তিন শিশুর মৃত্যু, বাবা হাসপাতালে চিকিৎসাধীন শিরোনাম চীন না আসায় বাতিল নারী ক্রিকেট দলের ম্যাচ শিরোনাম খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা