ইসরায়েলি সেনাসদস্যদের মধ্যে আত্মহত্যা বাড়ছে
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 12:35 AM, 16 September 2026.
Digital Solutions Ltd

ইসরায়েলি সেনাসদস্যদের মধ্যে আত্মহত্যা বাড়ছে

Publish : 12:35 AM, 16 September 2026.
ইসরায়েলি সেনাসদস্যদের মধ্যে আত্মহত্যা বাড়ছে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলি সেনাসদস্যদের মধ্যে আত্মহত্যার ঘটনা বাড়ছে। দেশটির দৈনিক হারেৎজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে অন্তত ২৫ জন ইসরায়েলি সেনাসদস্য আত্মহত্যা করেছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যের বরাত দিয়ে হারেৎজ জানায়, ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত আত্মহত্যা করা ২৫ জনের মধ্যে ১৬ জন তখন সক্রিয় দায়িত্বে ছিলেন। বাকি নয়জন ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত সেনাসদস্য। অবসরপ্রাপ্ত ওই নয়জনই গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিযানে অংশ নিয়েছিলেন।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল সেভেনের পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট ও সেপ্টেম্বরেও অন্তত তিনজন ইসরায়েলি সেনাসদস্য আত্মহত্যা করেছেন। সর্বশেষ ঘটনাটি ঘটে ১৪ সেপ্টেম্বর। এ ঘটনার তদন্ত শুরু করেছে ইসরায়েলের সামরিক পুলিশ।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরদিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ এই সামরিক অভিযানের মধ্যে ইসরায়েলি সেনাদের মানসিক চাপ ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগও বেড়েছে।

গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানায়, মানসিক সমস্যার কারণে চিকিৎসা নেওয়া সেনাসদস্যের সংখ্যা দুই বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সূত্রটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মানসিক সমস্যার চিকিৎসা নিচ্ছিলেন প্রায় ১১ হাজার সেনাসদস্য। দুই বছর পর, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এই সংখ্যা বেড়ে প্রায় ৩১ হাজারে পৌঁছায়।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আশঙ্কা, দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের একটি বড় অংশ বর্তমানে কোনো না কোনো ধরনের মানসিক সমস্যার সঙ্গে লড়ছেন। মন্ত্রণালয়ের হিসাবে, এ সংখ্যা বাহিনীর মোট সদস্যের প্রায় ৩৮ শতাংশ হতে পারে।

ইসরায়েলি সেনাদের আত্মহত্যার ঘটনাগুলো নিয়ে এরই মধ্যে দেশটির সামরিক কর্তৃপক্ষ তদন্ত করছে। বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদি সামরিক অভিযান, যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা এবং মানসিক চাপের মতো বিষয়গুলো সেনাদের মানসিক স্বাস্থ্যের ওপর কী ধরনের প্রভাব ফেলছে, তা নিয়ে আলোচনা করছেন।

সেনাদের মানসিক স্বাস্থ্যসংক্রান্ত এই পরিসংখ্যান সামনে আসায় দীর্ঘমেয়াদি যুদ্ধ ও সামরিক দায়িত্বের মানসিক প্রভাব নিয়ে ইসরায়েলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বরিশালে আ.লীগ নেতা শিপন গ্রেপ্তার শিরোনাম ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা শিরোনাম ভালো অর্জনেকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম শরীরজুড়ে গভীর ক্ষত ও আঘাতের চিহ্ন, হাসপাতালে কাতরাচ্ছে শিশু গৃহকর্মী শিরোনাম পারিবারিক কলহের জেরে তিন বছরের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে শিরোনাম অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বে পুরোপুরি মনোযোগ দিতেই অবসর নিলেন রিশাদের সতীর্থ ওয়েড