নলছিটি রানাপাশায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মজিবুর রহমানের মতবিনিময় ও দোয়া
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬
প্রতিনিধি মো সিরাজুল ইসলাম সজল :
Publish : 09:40 AM, 21 September 2026.
Digital Solutions Ltd

নলছিটি রানাপাশায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মজিবুর রহমানের মতবিনিময় ও দোয়া

Publish : 09:40 AM, 21 September 2026.
নলছিটি রানাপাশায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মজিবুর রহমানের মতবিনিময় ও দোয়া

ছবি: সংগৃহীত

প্রতিনিধি মো সিরাজুল ইসলাম সজল :

ঝালকাঠির নলছিটি উপজেলার ৪ নম্বর রানাপাশা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে নিজ ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, দোয়া ও মোনাজাত করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান হাওলাদার।

সোমবার (২১ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় মজিবুর রহমান হাওলাদার চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে উপস্থিত মানুষের মতামত ও সমর্থন জানতে চান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান রিপন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভেরনবাড়িয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা মোঃ সুমন হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। আলোচনায় এলাকার বিভিন্ন সমস্যা, জনসাধারণের প্রত্যাশা এবং ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরা হয়।

মজিবুর রহমান হাওলাদার বলেন, “জনগণ ও দলের সমর্থন পেলে আমি ৪ নম্বর রানাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। জনগণের মতামত ও দোয়া নিয়েই সামনে এগোতে চাই। প্রথমে নিজের গ্রাম থেকে শুরু করেছি। পর্যায়ক্রমে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মানুষের মতামত নিয়ে প্রার্থী হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে চাই।”

অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি মজিবুর রহমানের প্রার্থী হওয়ার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মজিবুর রহমানের বাবা দীর্ঘদিন রানাপাশা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবং তার ভাইও তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এ কারণে তারা মজিবুর রহমানকেও চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী।

স্থানীয় মানুষের মতামত, সমর্থন এবং দলের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নলছিটি রানাপাশায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মজিবুর রহমানের মতবিনিময় ও দোয়া শিরোনাম খুলনায় হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার, প্রেমিকা আটক শিরোনাম মানিকগঞ্জে শ্বশুরবাড়িতে চুরি করতে এসে ধরা, আবার লাথি মেরে শ্বশুরকেই হত্যা শিরোনাম বাউফলে শিক্ষার্থীদের দিয়ে মিড-ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র শিরোনাম গাজী নজরুল চার দিনের, প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে শিরোনাম ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে আত্মসাৎ ও অবৈধ সম্পদের মামলা