ছবি: সংগৃহীত
কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাত ঠেকাতে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে চালানো এ অভিযানে ৪১৫ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ বা ডিবির সদস্যরাও অংশ নেন। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম সরাসরি মাঠে থেকে অভিযানের নেতৃত্ব দেন।
জেলা পুলিশের ভাষ্য, শহর ও বিভিন্ন এলাকায় কিশোর বয়সী বখাটেদের আড্ডাস্থল হিসেবে পরিচিত এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে একযোগে তল্লাশি চালানো হয়। এসব স্থান থেকে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হয়।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাত বন্ধে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিযান অব্যাহত থাকবে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে কিশোর গ্যাংবিরোধী পৃথক দুই দফার অভিযানে ৬২৪ ও ২৫৪ জনকে আটক করা হয়েছিল। সর্বশেষ অভিযানে আটক ৪১৫ জনসহ সাম্প্রতিক তিন দফার সাঁড়াশি অভিযানে মোট ১ হাজার ২৯৩ জনকে আটক করা হয়েছে।
তবে আটক ব্যক্তিদের সবাই অপরাধী এমনটি বলছে না পুলিশ। তাদের বিরুদ্ধে কোনো অপরাধে সম্পৃক্ততার তথ্য বা অভিযোগ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত ও যাচাই শেষে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যাবে না, তাদের বিষয়ে যাচাই শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের তৎপরতা নিয়ন্ত্রণে এমন অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News