ছবি: সংগৃহীত
দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে।’ এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, যারা দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক করতে হবে। তাঁর দাবি, অতীতে যারা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে ছিলেন না, তারা এখন আবার একসঙ্গে হয়েছে।
‘গুপ্তবাহিনী’ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গত ১৭ বছর স্বৈরাচার মানুষের কণ্ঠস্বর ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। পরে ৫ আগস্টের আন্দোলনের মুখে সেই শাসনের পতন ঘটে। তাঁর ভাষ্য, ‘স্বৈরাচার ও গুপ্ত আবার একসাথে হয়েছে।’
বিএনপির নেতাকর্মীদের ওপর গত ১৭ বছরে নির্যাতন, জেল-জুলুম, হত্যা ও গায়েবি মামলার অভিযোগ তুলে তিনি বলেন, আন্দোলনের সময় বিএনপির নেতাকর্মীরা রাজপথে মিছিল, মিটিং ও হরতাল করেছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করছে।
দিনব্যাপী ফেনী সফরে প্রধানমন্ত্রী বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন, বৃক্ষরোপণ এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রম উদ্বোধন করেন।
এ ছাড়া ফুলগাজীর অনুষ্ঠানে জেলার ৭ হাজার ৬৪৩ কৃষককে কৃষক কার্ড এবং ৫১০ জনকে ফ্যামিলি কার্ড দেওয়ার কর্মসূচি ছিল।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News