হাফটাইমের আগেই ৬ গোল হজম, বড় চাপে বাংলাদেশ
ঢাকা, ০১ অক্টোবর, ২০২৬
স্পোর্টস ডেস্ক :
Publish : 09:47 AM, 01 October 2026.
Digital Solutions Ltd

হাফটাইমের আগেই ৬ গোল হজম, বড় চাপে বাংলাদেশ

Publish : 09:47 AM, 01 October 2026.
হাফটাইমের আগেই ৬ গোল হজম, বড় চাপে বাংলাদেশ

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

ফিফা এশিয়ান কাপের গ্রুপপর্বে দুঃস্বপ্নের মতোই সময় কাটছে বাংলাদেশের। টানা দুই ম্যাচ হারের পর শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নেমেও স্বস্তি পেল না লাল-সবুজের দল।

প্রথমার্ধেই ছয় গোল হজম করেছে বাংলাদেশ। বিপরীতে এক গোল শোধ করতে পেরেছে জামাল ভূঁইয়ার দল। ফলে বিরতিতে ইন্দোনেশিয়া এগিয়ে রয়েছে ৬-১ গোলে।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে হার ১-০ গোলে।

শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ১১তম মিনিটে লে বেকারের গোলে এগিয়ে যায় ইন্দোনেশিয়া। ২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

এরপর ৩২তম মিনিটে ইন্দোনেশিয়ার হয়ে তৃতীয় গোল আসে। তবে ৩৬তম মিনিটে বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেন শাহরিয়ার ইমন। সুকির ক্রস থেকে হেডে গোল করেন তিনি।

এর এক মিনিট পরই আবারও বাংলাদেশের জালে বল পাঠান লে বেকার। এতে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। প্রথমার্ধের শেষ দিকে আরও দুটি গোল হজম করে বাংলাদেশ।

৪২তম মিনিটে নিজের চতুর্থ গোল করেন লে বেকার। আর যোগ করা সময়ে ইন্দোনেশিয়ার ষষ্ঠ গোলটি করেন হাবনার।

ফলে প্রথমার্ধ শেষে ৬-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে হুমকির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে শিক্ষিকার জিডি শিরোনাম বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল, হ্যাটট্রিক হারের লজ্জা হামজাদের শিরোনাম হাফটাইমের আগেই ৬ গোল হজম, বড় চাপে বাংলাদেশ শিরোনাম টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী আটক শিরোনাম স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত