ছবি: সংগৃহীত
ঝালকাঠির রাজাপুরে ১০টি ডাকাতি মামলার আসামি মো. মালেক ফরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার উত্তর বাগরী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মালেক ফরাজী উপজেলার পূর্ব ফুলহার গ্রামের নূর মোহাম্মদ ফরাজীর ছেলে।
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, মালেক ফরাজীর বিরুদ্ধে ১০টি ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর বাগরী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News