ছবি: সংগৃহীত
ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্ত তৎপরতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে নলছিটি উপজেলা চত্বর থেকে মিছিলটি বের হয়। নলছিটি পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ এম ফয়সালের নেতৃত্বে উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশ নেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় উল্লাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। তাঁরা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে নলছিটি উপজেলা ও পৌর ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের দাবি, বিক্ষোভ মিছিলে প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন।
এ সময় নেতাকর্মীরা নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News