ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ শ্রাবন্তি আক্তার (২০) নামের এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার শাহানারা মঞ্জিলে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক শ্রাবন্তি আক্তার নরসিংদীর মাধবদী থানার চরদিঘলদি গ্রামের মো. মতিনের মেয়ে। তিনি শাহানারা মঞ্জিলের একটি কক্ষে ভাড়া থাকতেন।
গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শাহানারা মঞ্জিলে অভিযান চালানো হয়। এ সময় শ্রাবন্তীর দেহ ও তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News