শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে তিনবার আছাড়, সহপাঠীর বাবা আটক
ঢাকা, ০১ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 06:18 AM, 01 October 2026.
Digital Solutions Ltd

শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে তিনবার আছাড়, সহপাঠীর বাবা আটক

Publish : 06:18 AM, 01 October 2026.
শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে তিনবার আছাড়, সহপাঠীর বাবা আটক

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও তিনবার আছাড় দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীর বাবাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। আটক নাহিদ শেখ (৩৫) পূর্ব রাজদিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, আগের দিন ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনায় নিজের ছেলে আতিকুর রহমানকে মারধর করা হয়েছে—এমন সন্দেহে বৃহস্পতিবার বিদ্যালয়ে যান নাহিদ শেখ। পরে তিনি শ্রেণিকক্ষে ঢুকে অপর শিক্ষার্থী হাবিবকে ধরে মারধর করেন এবং তিনবার মেঝেতে আছাড় দেন।

এ সময় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা ভয়ে চিৎকার শুরু করলে শিক্ষকরা ছুটে এসে নাহিদ শেখকে সরিয়ে নেন। পরে প্রধান শিক্ষক তাঁকে নিজের কক্ষে নিয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সিরাজদিখান থানার পুলিশ বিদ্যালয়ে গিয়ে নাহিদ শেখকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার একটি সিসিটিভি ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া হলেও অভিভাবকের এভাবে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর করা ঠিক হয়নি।

সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ইউএনও রুম্পা ঘোষও জানিয়েছেন, ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে হুমকির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে শিক্ষিকার জিডি শিরোনাম বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল, হ্যাটট্রিক হারের লজ্জা হামজাদের শিরোনাম হাফটাইমের আগেই ৬ গোল হজম, বড় চাপে বাংলাদেশ শিরোনাম টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী আটক শিরোনাম স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত