ছবি: সংগৃহীত
বরিশালের গৌরনদীতে গভীর রাতে এক বিএনপি নেত্রীর বাসায় গিয়ে ঘরের ভেতর তালাবদ্ধ হয়ে পড়েন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু। পরে তাঁর দুই ছেলে ও রাজনৈতিক সহযোগীরা শাবল দিয়ে দরজার তালা ভেঙে তাঁকে উদ্ধার করেন। শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে উপজেলা গেটসংলগ্ন মাশাল্লাহ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে ওই বাসায় যান বদিউজ্জামান মিন্টু। বিষয়টি জানাজানি হওয়ার পর বাইরে থেকে ফ্ল্যাটের দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে তাঁর ছেলে অন্তর ও অঞ্জনসহ কয়েকজন রাজনৈতিক সহযোগী সেখানে পৌঁছান। একপর্যায়ে শাবল দিয়ে দরজার তালা ভেঙে তাঁকে বের করে নিয়ে আসেন তাঁরা।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা ও রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে ওই নারী নেত্রীকে গৌরনদী ছেড়ে চলে যাওয়ার কথা বলেন বলে জানা গেছে।
এ বিষয়ে জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল জানান, ঘটনার খবর পেয়ে তিনি মিন্টুকে উদ্ধারের জন্য নেতাকর্মীদের সেখানে যেতে বলেছিলেন। তবে ঘটনাস্থলে গিয়ে তাঁর সহযোগীদের দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বদিউজ্জামান মিন্টু। তাঁর দাবি, রাত ৯টার দিকে ওই নেত্রীর ফোন পেয়ে কফি পান করতে তাঁর বাসায় যান। সেখানে তাঁর ছেলের সঙ্গে কথা বলার সময় প্রতিপক্ষরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেয়।
মিন্টু আরও দাবি করেন, আসন্ন গৌরনদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পর দলের প্রতিপক্ষরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। তবে এ ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তিনি কারও নাম উল্লেখ করেননি।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হলেও বাসায় যাওয়ার প্রকৃত কারণ এবং দরজায় তালা দেওয়ার পেছনের ঘটনা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য ও তদন্তের অপেক্ষা করছেন স্থানীয়রা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News