নলছিটিতে এম খান গ্রুপের শিশু শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬
প্রতিনিধি: হাসান আরেফিন :
Publish : 10:51 PM, 27 November 2026.
Digital Solutions Ltd

নলছিটিতে এম খান গ্রুপের শিশু শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Publish : 10:51 PM, 27 November 2026.
নলছিটিতে এম খান গ্রুপের শিশু শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

প্রতিনিধি: হাসান আরেফিন :

ঝালকাঠির নলছিটি উপজেলায় শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিভা অন্বেষণ এবং পড়াশোনায় উৎসাহিত করতে এম খান গ্রুপের উদ্যোগে শিক্ষা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় উপজেলার ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

বৃহস্পতি এবং শুক্র দুই দিনব্যাপী নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচটি বিষয়ের ওপর শিক্ষার্থীদের এ পরীক্ষা নেওয়া হয়।

আয়োজক কর্তৃপক্ষ গনমাধ্যমকে জানিয়েছেন, 'প্রতিটি বিষয়ে ৬০ নম্বরের বেশি পেলে শিক্ষার্থীরা বৃত্তির জন্য উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করবে। এর মাধ্যমে মেধাবী শিশু শিক্ষার্থীদের বাছাই করে তাদের শিক্ষাজীবনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানোই এম খান গ্রুপের মূল লক্ষ্য।'

পরীক্ষা পরিচালক প্রভাষক মো. মনিরুজ্জামান মনির জানান, 'নলছিটি উপজেলার মেধাবী শিশুদের খুঁজে বের করা, তাদের প্রতিভার বিকাশ ঘটানো এবং ভবিষ্যতের জন্য দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এম খান গ্রুপ কয়েক বছর আগে থেকেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

শিক্ষা ক্ষেত্রে এম খান গ্রুপের এ উদ্যোগ স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহব্বান জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ রাশিয়ার নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের শিরোনাম ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে আর বাড়ি ফেরা হলো না বাবার শিরোনাম লড়াই করেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান শিরোনাম সেনাসদস্য পরিচয়ে একাধিক বিয়ের অভিযোগ, পাত্রী দেখতে গিয়ে আটক শিরোনাম নলছিটিতে এম খান গ্রুপের শিশু শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শিরোনাম টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল