ছবি: সংগৃহীত
সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে একাধিক নারীকে বিয়ে এবং বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে আমির হামজা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের নেবাখালী গ্রামে পাত্রী দেখতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন তিনি।
আটক আমির হামজা দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমির হামজা নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাতক্ষীরার কালীগঞ্জসহ বিভিন্ন এলাকায় একাধিক নারীকে বিয়ে করেছেন বলে অভিযোগ রয়েছে। শুধু বিয়েই নয়, বিয়ের প্রলোভন দেখিয়ে এবং নানা কৌশলে নারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
শুক্রবার নেবাখালী গ্রামের এক তরুণীকে বিয়ে করার উদ্দেশ্যে তাঁর সঙ্গে দেখা করতে যান আমির হামজা। এ সময় তাঁর পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয়। পরে তাঁর বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে প্রতারণার অভিযোগ সামনে আসে।
একপর্যায়ে সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের সহযোগিতায় স্থানীয়রা তাঁকে আটক করেন। পরে তাঁকে সাতক্ষীরা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগগুলো তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News