হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ রাশিয়ার নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 11:22 PM, 27 November 2026.
Digital Solutions Ltd

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ রাশিয়ার নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের

Publish : 11:22 PM, 27 November 2026.
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ রাশিয়ার নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নতুন পারমাণবিক সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত করেছে রাশিয়া। ‘পার্ম’ নামের এই সাবমেরিনকে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম প্রথম পারমাণবিক সাবমেরিন হিসেবে দাবি করেছে মস্কো। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) উত্তর-পশ্চিম রাশিয়ার সেভেরোদভিনস্ক শহরের সেভমাশ শিপইয়ার্ডে সাবমেরিনটির আনুষ্ঠানিক পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন পুতিন। এর মধ্য দিয়ে রুশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় সাবমেরিনটি। আলজাজিরা, রয়টার্স ও এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে পুতিন বলেন, বিশ্বের অল্প কয়েকটি দেশের মধ্যে রাশিয়া অন্যতম, যারা এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন নির্মাণে সক্ষম। বৈশ্বিক সামরিক সক্ষমতার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

রুশ প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, ইয়াসেন-এম শ্রেণির এই সাবমেরিনগুলো বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক অস্ত্র বহনে সক্ষম। সমুদ্রের গভীরে গোপনে অবস্থান করে বিশ্বের বিভিন্ন সাগরে অভিযান পরিচালনার উপযোগী করে এগুলো তৈরি করা হয়েছে।

পুতিন আরও জানান, ২০৩০ সালের মধ্যে রাশিয়ার নৌবাহিনীতে নতুন পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে পার্মের মতো ইয়াসেন-এম শ্রেণির তিনটি সাবমেরিন থাকবে। নৌবাহিনীর আধুনিকায়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, পার্ম শিগগিরই প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে যুক্ত হবে। এরপর এটি যুদ্ধকালীন টহল মিশনে অংশ নেওয়ার পাশাপাশি রাশিয়ার দূরপ্রাচ্য ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করবে।

এ ছাড়া দীর্ঘপাল্লার নির্ভুল অস্ত্র এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে মস্কো।

নতুন এই সাবমেরিন যুক্ত হওয়ার মধ্য দিয়ে রাশিয়ার নৌবাহিনীর সামরিক সক্ষমতা ও আধুনিকায়ন কার্যক্রমে আরও একটি সংযোজন ঘটল।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ রাশিয়ার নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের শিরোনাম ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে আর বাড়ি ফেরা হলো না বাবার শিরোনাম লড়াই করেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান শিরোনাম সেনাসদস্য পরিচয়ে একাধিক বিয়ের অভিযোগ, পাত্রী দেখতে গিয়ে আটক শিরোনাম নলছিটিতে এম খান গ্রুপের শিশু শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শিরোনাম টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল