নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ী সুপ্রভাতের মরদেহ উদ্ধার
ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:09 AM, 06 October 2026.
Digital Solutions Ltd

নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ী সুপ্রভাতের মরদেহ উদ্ধার

Publish : 02:09 AM, 06 October 2026.
নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ী সুপ্রভাতের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

পাবনার আমিনপুরে নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার আহম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি হলুদের ক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুপ্রভাত মদক ওই এলাকার সত্য চন্দ্র মদকের ছেলে। তিনি কাশীনাথপুরের দাদাভাই হোটেলে ব্যবসা করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা অবস্থায় কাউকে কিছু না বলে বের হয়ে যান সুপ্রভাত। এরপর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে পরে আমিনপুর থানায় লিখিত অভিযোগ করেন তাঁরা।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তাঁর মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করে। পুলিশ জানায়, রাত ১২টার দিকে মোবাইল ফোনটি চালু পাওয়া যায়। একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি। পরে তাঁর নম্বর থেকে আবার ফোন এলেও অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।

এরপর মঙ্গলবার সকালে স্থানীয়রা আহম্মদপুর ইউনিয়নের একটি হলুদের ক্ষেতে সুপ্রভাতের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে আমিনপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, কীভাবে সুপ্রভাত মদকের মৃত্যু হয়েছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মানিকগঞ্জে পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যার দায়ে, দেবরের ১০ বছরের কারাদণ্ড শিরোনাম মা ইলিশ রক্ষায় ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শিরোনাম কালিয়াকৈরে প্রেমিকের বাসায় অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু শিরোনাম ভোলায় মাইক্রোবাসে তুলে নিয়ে নির্যাতন, যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ শিরোনাম নওগাঁয় ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে, ৩৪ লাখ টাকা ছিনতাই শিরোনাম বরিশালে আদালত চত্বরে ১০ তলা ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, রহস্য ঘিরে প্রশ্ন