মানিকগঞ্জে পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যার দায়ে, দেবরের ১০ বছরের কারাদণ্ড
ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:43 AM, 06 October 2026.
Digital Solutions Ltd

মানিকগঞ্জে পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যার দায়ে, দেবরের ১০ বছরের কারাদণ্ড

Publish : 09:43 AM, 06 October 2026.
মানিকগঞ্জে পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যার দায়ে, দেবরের ১০ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

মানিকগঞ্জের সাটুরিয়ায় ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে সোলাইমান হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. কে. এম. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের জানুয়ারি মাসে সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন পারভীন ও তাঁর শিশু ছেলে আব্দুন নূর।

মামলার অভিযোগ অনুযায়ী, সোলাইমান হোসেনের সঙ্গে তাঁর ভাবি পারভীনের সম্পর্ক গড়ে উঠেছিল। একপর্যায়ে পারভীন তাঁকে বিয়ের জন্য চাপ দেন বলে এজাহারে উল্লেখ করা হয়। এ নিয়ে বিরোধের জেরে পারভীনকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

মামলার নথি অনুযায়ী, ঘটনাটি পারভীনের শিশু ছেলে আব্দুন নূর দেখে ফেলায় তাকেও হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

হত্যাকাণ্ডের পর পুলিশ সোলাইমান হোসেনকে গ্রেপ্তার করে। পরে তিনি পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী ও মানিকগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আ. ফ. ম. নুরতাজ আলম বাহার অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, হত্যার মতো গুরুতর অপরাধে দেওয়া এ সাজা তাঁদের কাছে অপর্যাপ্ত মনে হয়েছে। বাদীপক্ষ এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুল ইসলাম রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, মামলার তদন্ত নিয়ে তাঁদের যথেষ্ট সন্দেহ রয়েছে। তাঁর দাবি, হত্যায় ব্যবহৃত ছুরি ফরেনসিক পরীক্ষার পর আদালতে উপস্থাপন করা হয়নি। এ কারণে ন্যায়বিচার নিশ্চিত হয়নি বলে মনে করেন তিনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানান তিনি।

দীর্ঘ প্রায় ছয় বছর বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করা হলো।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মানিকগঞ্জে পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যার দায়ে, দেবরের ১০ বছরের কারাদণ্ড শিরোনাম মা ইলিশ রক্ষায় ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শিরোনাম কালিয়াকৈরে প্রেমিকের বাসায় অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু শিরোনাম ভোলায় মাইক্রোবাসে তুলে নিয়ে নির্যাতন, যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ শিরোনাম নওগাঁয় ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে, ৩৪ লাখ টাকা ছিনতাই শিরোনাম বরিশালে আদালত চত্বরে ১০ তলা ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, রহস্য ঘিরে প্রশ্ন