ফরিদপুরে টাকা না দেওয়ায় মেলেনি ট্রলি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর শিশুর মৃত্যু
ঢাকা, ০৮ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 03:47 AM, 06 October 2026.
Digital Solutions Ltd

ফরিদপুরে টাকা না দেওয়ায় মেলেনি ট্রলি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর শিশুর মৃত্যু

Publish : 03:47 AM, 06 October 2026.
ফরিদপুরে টাকা না দেওয়ায় মেলেনি ট্রলি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু এক শিশুকে জরুরি বিভাগে নেওয়ার সময় ট্রলি না পাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় শিশুটিকে কোলে নিয়ে অক্সিজেন ও স্যালাইনের বোতলসহ দৌড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হাসপাতালের সেবাব্যবস্থা নিয়ে সমালোচনা শুরু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।

মারা যাওয়া শিশুটির নাম রুহুল আমিন (৪)। সে ফরিদপুর সদর উপজেলার পুরদিয়া গ্রামের মাফুজুরের ছেলে।

স্বজনদের অভিযোগ, গুরুতর অসুস্থ রুহুল আমিনকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার জন্য ট্রলি চাওয়া হলে হাসপাতালের কর্মচারীরা টাকা দাবি করেন। তাৎক্ষণিকভাবে টাকা দিতে না পারায় ট্রলি দেওয়া হয়নি। পরে বাধ্য হয়ে শিশুটিকে কোলে নিয়ে জরুরি বিভাগের দিকে ছুটতে হয় স্বজনদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি শিশুটিকে কোলে নিয়ে দৌড়াচ্ছেন। শিশুটির মুখে অক্সিজেনের মাস্ক লাগানো। পাশে থাকা আরেক ব্যক্তি অক্সিজেন সিলিন্ডার এবং অন্য একজন স্যালাইনের বোতল বহন করছেন।

স্বজনদের দাবি, ট্রলি না পাওয়ায় শিশুটিকে নিয়ে তাদের এভাবে ছোটাছুটি করতে হয়। এতে শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে সোমবার (৫ অক্টোবর) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিনের মৃত্যু হয়।

তবে ট্রলি না পাওয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন শিশুটির স্বজন ও স্থানীয় সচেতন ব্যক্তিরা।

এদিকে, ট্রলির জন্য টাকা দাবি করার অভিযোগ অস্বীকার করেছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ও অতিরিক্ত দায়িত্বে থাকা পরিচালক ডা. মানষ কৃষ্ণ কুন্ডু।

তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বে থাকা নার্স ও ওয়ার্ডবয়দের সঙ্গে কথা বলেছেন তিনি। তাদের বক্তব্য অনুযায়ী, শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। ট্রলিতে করে নেওয়া হলে তার ঝুঁকি আরও বাড়তে পারে এ কারণে নার্সরা শিশুটিকে ট্রলিতে নিতে বারণ করেছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের সঙ্গে স্বজনদের অভিযোগের পার্থক্য থাকায় ঘটনাটি নিয়ে তদন্তের দাবি উঠেছে। শিশুটিকে শেষ পর্যন্ত কেন ট্রলিতে নেওয়া হয়নি এবং এ ক্ষেত্রে হাসপাতালের দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা কী ছিল তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়ার অপেক্ষায় রয়েছেন স্বজনরা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম থানায় তদবির করতে গিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার শিরোনাম জন্মের মাত্র তিন দিনের মাথায় মা, এবার বাবাকেও হারাল আরফা শিরোনাম পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে, ছাত্রদল নেতা গ্রেপ্তার শিরোনাম বিএম কলেজর ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন শিরোনাম বরগুনায় মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন শিরোনাম শরীয়তপুরে ওসিকে হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার