বিদায়ী ম্যাচে আনুষ্ঠানিকতা নয়, দায়িত্ব নিয়েই খেললেন মেসি
ঢাকা, ০৭ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:06 AM, 07 October 2026.
Digital Solutions Ltd

বিদায়ী ম্যাচে আনুষ্ঠানিকতা নয়, দায়িত্ব নিয়েই খেললেন মেসি

Publish : 01:06 AM, 07 October 2026.
বিদায়ী ম্যাচে আনুষ্ঠানিকতা নয়, দায়িত্ব নিয়েই খেললেন মেসি

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচেও নিজের ছাপ রেখে গেলেন লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের তিন গোলেই সরাসরি অবদান রেখেছেন অধিনায়ক দুটি অ্যাসিস্টের পর নিজেই করেছেন একটি গোল।

৩৯ বছর বয়সী মেসির জন্য ম্যাচটি ছিল আবেগের। ম্যাচের ১০ মিনিটে রেফারি খেলা থামালে ৮৫ হাজারের বেশি দর্শক দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান। পুরো মনুমেন্টাল স্টেডিয়াম তখন মেসির নামে মুখর হয়ে ওঠে।

তবে আবেগের সেই মুহূর্ত পেরিয়ে আবারও ম্যাচে মনোযোগী হন মেসি। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও আর্জেন্টিনার আক্রমণে সবচেয়ে সক্রিয় ছিলেন তিনি। প্রথম ৪৫ মিনিটে চারটি গোলের সুযোগ তৈরি করেন মেসি। ২৬ মিনিটে ফ্রি-কিক থেকেও গোলের সুযোগ পেয়েছিলেন। তবে বেনিনের গোলরক্ষক মার্সেল দানজিনু তাঁর প্রচেষ্টা ঠেকিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মেসি। ৪৮ মিনিটে তাঁর নেওয়া কর্নার থেকে গোল করেন নিকোলাস ওতামেন্দি। নিখুঁত ডেলিভারিতে বল বিপজ্জনক জায়গায় পৌঁছে দেন মেসি, আর ভলিতে সেটি জালে পাঠান ওতামেন্দি।

এর কিছুক্ষণ পর আবারও মেসির পাস থেকে গোল পায় আর্জেন্টিনা। এবার নিকো পাজকে বল বাড়িয়ে দেন তিনি। বক্সের বাইরে থেকে পাজের শট জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

দুটি গোল করানোর পর এবার নিজেই গোলের খাতায় নাম লেখান মেসি। আর্জেন্টিনা পেনাল্টি পেলে স্পট কিক নিতে এগিয়ে আসেন অধিনায়ক। নিখুঁত শটে বল জালে পাঠিয়ে করেন দলের তৃতীয় গোল। জাতীয় দলের জার্সিতে এটিই হয়ে থাকে তাঁর শেষ গোল এবং আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৬তম।

২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল মেসির। এরপর ২১ বছরের ক্যারিয়ারে এসেছে সাফল্য-ব্যর্থতা, সমালোচনা ও অপেক্ষা। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল এবং ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে হতাশার পর ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে বিশ্বকাপ এবং ২০২৪ সালে আবার কোপা আমেরিকা জেতেন তিনি।

বেনিনের বিপক্ষে জয় দিয়ে শেষ হলো জাতীয় দলের হয়ে মেসির দীর্ঘ পথচলা। ২০৮ ম্যাচে তাঁর নামের পাশে এখন ১২৬ গোল ও ৭০ অ্যাসিস্ট। শেষ ম্যাচেও গোল ও অ্যাসিস্টে নিজের বিদায়কে স্মরণীয় করে রাখলেন আর্জেন্টিনার কিংবদন্তি অধিনায়ক।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ‘দুটো টাকার জন্য কত কী করতে হয়’, অভিনেত্রী কৌশানী মুখার্জি শিরোনাম রাজাপুরে ২০ পিস ইয়াবা নিয়ে যুবদল নেতাসহ আটক ২ শিরোনাম তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা : ডা. শফিকুর রহমান শিরোনাম বিদায়ী ম্যাচে আনুষ্ঠানিকতা নয়, দায়িত্ব নিয়েই খেললেন মেসি শিরোনাম মদ পান করে নাচানাচি-মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: দুর্গাপূজার প্রস্তুতি সভায় এসপি শিরোনাম ভালুকায় নারী শ্রমিককে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২