ছবি: সংগৃহীত
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক ছাত্রী ঝুমুর খানম সেতুর মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ঢাকাস্থ প্রজন্ম আগৈলঝাড়ার উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘণ্টার মানববন্ধনে ঝুমুরের পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, বিয়ের পর ঝুমুর তাঁর প্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির কয়েকজন সদস্যের কাছ থেকে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের শিকার হন। একপর্যায়ে তাঁকে সন্তানসহ স্বামীর বাড়ি থেকে চলে যেতে হয়। এরপর তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন।
পরিবারের অভিযোগের বরাত দিয়ে বক্তারা বলেন, গত ৪ অক্টোবর রাতে স্বামী শাহারিয়া কাজী ভিডিও কলে ঝুমুরের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁকে মানসিকভাবে চাপ দেওয়ার অভিযোগ ওঠে। পরে ঝুমুর অসুস্থ হয়ে পড়লে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে ৫ অক্টোবর তাঁকে ঢাকায় নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঝুমুরের পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে মানসিক নির্যাতনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাঁরা ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতে ঝুমুরের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News