দশমিনায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর, গ্যাস ট্যাবলেট খেয়ে ৭০ বছরের বৃদ্ধের মৃত্যু
ঢাকা, ০৭ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:42 AM, 07 October 2026.
Digital Solutions Ltd

দশমিনায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর, গ্যাস ট্যাবলেট খেয়ে ৭০ বছরের বৃদ্ধের মৃত্যু

Publish : 02:42 AM, 07 October 2026.
দশমিনায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর, গ্যাস ট্যাবলেট খেয়ে ৭০ বছরের বৃদ্ধের মৃত্যু

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

পটুয়াখালীর দশমিনায় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডার পর অসুস্থ হয়ে মো. আলম জোমাদ্দার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রণগোপালদী গ্রামে শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আলম জোমাদ্দার একই ইউনিয়নের যৌথা গ্রামের সোবাহান বাজার এলাকার মো. রত্তন জোমাদ্দারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রণগোপালদী গ্রামে শ্বশুরবাড়িতে ঘর নির্মাণ করে বসবাস করছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে ঘরে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আলমের ভাগনে মো. জাকির হাওলাদার বলেন, চিৎকার শুনে তাঁদের ঘরে গিয়ে আলমকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম থানায় তদবির করতে গিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার শিরোনাম জন্মের মাত্র তিন দিনের মাথায় মা, এবার বাবাকেও হারাল আরফা শিরোনাম পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে, ছাত্রদল নেতা গ্রেপ্তার শিরোনাম বিএম কলেজর ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন শিরোনাম বরগুনায় মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন শিরোনাম শরীয়তপুরে ওসিকে হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার