ছবি: সংগৃহীত
পটুয়াখালীতে এক কলেজছাত্রকে তুলে নিয়ে মারধর, আটকে রেখে নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ নেওয়ার অভিযোগে মো. সাইফুর রহমান সাকিব নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাইফুর রহমান সাকিব পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক।
এ ঘটনায় পটুয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক শ্রেণির শিক্ষার্থী মনিরুলের ভাই লিমন মাহমুদ বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।
মামলার অভিযোগ ও মনিরুলের বক্তব্য অনুযায়ী, গত রোববার রাতে মাদারবুনিয়া ইউনিয়নের বসাক বাজার এলাকা থেকে তাঁকে তুলে নিয়ে একটি নির্জন স্থানে আটকে রাখা হয়। সেখানে তাঁকে মারধর করা হয় এবং তাঁর ব্যবহৃত একটি মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে পরিবারের কাছ থেকে এক লাখ টাকা নেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় বলেও দাবি তাঁর।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাইফুর রহমান সাকিব। তাঁর দাবি, মনিরুলকে তাঁরা মারধর করেননি বা তাঁর কাছ থেকে কোনো টাকা ও মোবাইল নেওয়া হয়নি। গভীর রাতে স্থানীয় এক ব্যক্তির বাড়ির সামনে তাঁকে ঘিরে উত্তেজনা তৈরি হলে জনতা তাঁকে মারধর করে বলে দাবি করেন তিনি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সাইফুর রহমান সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News