রাজাপুরে ২০ পিস ইয়াবা নিয়ে যুবদল নেতাসহ আটক ২
ঢাকা, ০৭ অক্টোবর, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি :
Publish : 01:39 AM, 07 October 2026.
Digital Solutions Ltd

রাজাপুরে ২০ পিস ইয়াবা নিয়ে যুবদল নেতাসহ আটক ২

Publish : 01:39 AM, 07 October 2026.
রাজাপুরে ২০ পিস ইয়াবা নিয়ে যুবদল নেতাসহ আটক ২

ছবি: সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা যুবদলের এক নেতাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জালিয়াবাড়ি এলাকার মৃত বাবুল হাওলাদারের ছেলে মো. জুবায়ের আল হাসান রাসেল এবং দক্ষিণ মনোহরপুর এলাকার মৃত আব্দুল শুক্কুর হাওলাদারের ছেলে মো. কামাল হোসেন নয়ন (৩৩)।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মনোহরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাসেল ও নয়নকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁদের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, গ্রেপ্তার দুজনকে বুধবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হবে।

মামলাটি তদন্ত করে ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ‘দুটো টাকার জন্য কত কী করতে হয়’, অভিনেত্রী কৌশানী মুখার্জি শিরোনাম রাজাপুরে ২০ পিস ইয়াবা নিয়ে যুবদল নেতাসহ আটক ২ শিরোনাম তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা : ডা. শফিকুর রহমান শিরোনাম বিদায়ী ম্যাচে আনুষ্ঠানিকতা নয়, দায়িত্ব নিয়েই খেললেন মেসি শিরোনাম মদ পান করে নাচানাচি-মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: দুর্গাপূজার প্রস্তুতি সভায় এসপি শিরোনাম ভালুকায় নারী শ্রমিককে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২