ছবি: সংগৃহীত
দুর্গাপূজায় মদ পান করে নাচানাচি বা মাতলামি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি বলেছেন, কেউ মদ পান করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে ধরে মেডিকেল পরীক্ষার আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এসব কথা বলেন পুলিশ সুপার।
সভায় প্রত্যুষ কুমার মজুমদার বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় ফেনীতে মদ ও হুইস্কির প্রাদুর্ভাব রয়েছে। পূজার সময় কেউ মদ পান করে নাচানাচি বা মাতলামি করলে কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজন হলে তাকে পুলিশের মেডিকেল টিমের কাছে নেওয়া হবে এবং পরীক্ষার পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সুপার বলেন, পূজার সময় দু-একজনের মাতলামির কারণে পরিবেশ নষ্ট হয়। তাঁদের দেখাদেখি অন্যরাও এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। তাই এ ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
তিনি আরও বলেন, নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপনে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে নজরদারি বাড়ানো হবে। বিশেষ করে শহরকেন্দ্রিক মণ্ডপগুলোর নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রতিমা তৈরির সময়ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতি চট্টগ্রাম বিভাগের মধ্যে ভালো দাবি করে পুলিশ সুপার বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যও অনেকটা কমানো হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার পরিচয় বা অবস্থান বিবেচনা না করে আইনের আওতায় আনা হবে।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম খোলা হবে। একই সঙ্গে গুজব বা অতিরঞ্জিত তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।
সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল এবং পূজা উদ্যাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News