‘দুটো টাকার জন্য কত কী করতে হয়’, অভিনেত্রী কৌশানী মুখার্জি
ঢাকা, ০৭ অক্টোবর, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 01:48 AM, 07 October 2026.
Digital Solutions Ltd

‘দুটো টাকার জন্য কত কী করতে হয়’, অভিনেত্রী কৌশানী মুখার্জি

Publish : 01:48 AM, 07 October 2026.
‘দুটো টাকার জন্য কত কী করতে হয়’, অভিনেত্রী কৌশানী মুখার্জি

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক :

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির আলোচিত সিনেমা ‘বহুরূপী’র প্রায় দুই বছর পর আবারও জনপ্রিয় ‘ঝিমলি’ চরিত্রে ফিরছেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। এবার তাঁকে দেখা যাবে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায়। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

মুক্তির আগে ছবিটির প্রচারণায় ভিন্নরূপে হাজির হয়ে আলোচনায় এসেছেন কৌশানী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি প্রচারণামূলক ভিডিওতে তাঁকে দেখা গেছে মেছুনির সাজে।

ভিডিওতে কৌশানীর মাথায় শক্ত করে বাঁধা খোঁপা, সাধারণ শাড়ি ও ডি-গ্ল্যাম লুক। হাতে বড় বড় মাছ নিয়ে বাজারের মেছুনির মতো ক্রেতাদের ডাকছেন তিনি। ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি’ এমন ক্যাপশনেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

শুধু মাছ বিক্রির অভিনয় নয়, ভিডিওতে মাছ কাটতেও দেখা যায় অভিনেত্রীকে। বড় মাছ বটির ওপর কাটতে গিয়ে বেশ বেকায়দায় পড়েন তিনি। একপর্যায়ে মজার ছলে বলেন, ‘দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’

এরপর শুটিংয়ের অংশ হিসেবে মাছওয়ালির কণ্ঠে ক্রেতাদের ডাকতে শুরু করেন কৌশানী। কখনো মাছের দাম বলছেন, আবার কখনো টাটকা মাছের কথা বলে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। তাঁর এমন অভিনয় দেখে হাসির রোল ওঠে শুটিং সেটে।

অভিনব এই প্রচারণার ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও কৌশানীর নতুন লুক নিয়ে আলোচনা শুরু হয়েছে। সিনেমায় ‘ঝিমলি’ চরিত্রে এবার কীভাবে তাঁকে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।

‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির প্রচারণার অংশ হিসেবেই কৌশানীর এই মেছুনির অবতার সামনে আনা হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ‘দুটো টাকার জন্য কত কী করতে হয়’, অভিনেত্রী কৌশানী মুখার্জি শিরোনাম রাজাপুরে ২০ পিস ইয়াবা নিয়ে যুবদল নেতাসহ আটক ২ শিরোনাম তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা : ডা. শফিকুর রহমান শিরোনাম বিদায়ী ম্যাচে আনুষ্ঠানিকতা নয়, দায়িত্ব নিয়েই খেললেন মেসি শিরোনাম মদ পান করে নাচানাচি-মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: দুর্গাপূজার প্রস্তুতি সভায় এসপি শিরোনাম ভালুকায় নারী শ্রমিককে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২