ভোলায় মাইক্রোবাসে তুলে নিয়ে নির্যাতন, যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ
ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:07 AM, 06 October 2026.
Digital Solutions Ltd

ভোলায় মাইক্রোবাসে তুলে নিয়ে নির্যাতন, যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

Publish : 09:07 AM, 06 October 2026.
ভোলায় মাইক্রোবাসে তুলে নিয়ে নির্যাতন, যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ভোলার বোরহানউদ্দিনে বাড়ির সামনে থেকে মো. রাজিব নামে এক যুবককে মাইক্রোবাসে তুলে নিয়ে নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, নির্যাতনের ঘটনায় রাজিবের দুই চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে।

এ ঘটনায় রাজিবের স্ত্রী ফারহানা মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বোরহানউদ্দিন থানায় মামলা করেছেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি ইমাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে সাচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজিব বাড়ির সামনে দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে করে কয়েকজন ব্যক্তি সেখানে আসে। অভিযোগ রয়েছে, তাঁরা রাজিবের মুখ চেপে ধরে জোর করে গাড়িতে তুলে নিয়ে যান।

পরিবারের অভিযোগ, পরে গাড়ির ভেতর রাজিবকে মারধর ও নির্যাতন করা হয়। একপর্যায়ে তাঁকে ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পাশের এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয়।

সেখানে তাঁর চিৎকার শুনে শিক্ষার্থীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে দেখতে পান। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিবকে উদ্ধার করে।

প্রথমে তাঁকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

রাজিবের বড় ভাই রিয়াজের অভিযোগ, তাঁর ভাইয়ের শরীর ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের দাবি, ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে রাজিব শনাক্ত করতে পেরেছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ রাজিবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে তাঁর স্ত্রী বাদী হয়ে মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে রাজিবকে তুলে নিয়ে যাওয়ার কারণ, নির্যাতনের ধরন এবং ঘটনায় কারা জড়িত—এসব বিষয়ে পুলিশের তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মানিকগঞ্জে পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যার দায়ে, দেবরের ১০ বছরের কারাদণ্ড শিরোনাম মা ইলিশ রক্ষায় ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শিরোনাম কালিয়াকৈরে প্রেমিকের বাসায় অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু শিরোনাম ভোলায় মাইক্রোবাসে তুলে নিয়ে নির্যাতন, যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ শিরোনাম নওগাঁয় ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে, ৩৪ লাখ টাকা ছিনতাই শিরোনাম বরিশালে আদালত চত্বরে ১০ তলা ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, রহস্য ঘিরে প্রশ্ন