নীলফামারীতে অবশেষে গেজেটেভুক্ত হলেন কৃষকের ছেলে সোহেল, পরিবারের আনন্দ
ঢাকা, ০৮ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:34 AM, 06 October 2026.
Digital Solutions Ltd

নীলফামারীতে অবশেষে গেজেটেভুক্ত হলেন কৃষকের ছেলে সোহেল, পরিবারের আনন্দ

Publish : 01:34 AM, 06 October 2026.
নীলফামারীতে অবশেষে গেজেটেভুক্ত হলেন কৃষকের ছেলে সোহেল, পরিবারের আনন্দ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারের ইতিহাস বিষয়ে মেধাক্রমে প্রথম হয়েছিলেন নীলফামারীর কৃষক পরিবারের সন্তান মো. সোহেল রানা। চূড়ান্ত ফলে উত্তীর্ণ হওয়ার পরও প্রথম গেজেটে তাঁর নাম না থাকায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অবশেষে সম্পূরক গেজেটে তাঁর নাম অন্তর্ভুক্ত হওয়ায় সেই অপেক্ষার অবসান হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া প্রার্থীদের মধ্যে সংশ্লিষ্টদের নিয়োগসংক্রান্ত সম্পূরক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে সোহেল রানার নামও রয়েছে।

সোহেল রানা নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কুখাপাড়া গ্রামের কৃষক আবু হোসেনের ছেলে। তাঁকে ঘিরেই পরিবারের অনেক স্বপ্ন। কিন্তু নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়ায় প্রথম গেজেটে নাম না থাকায় হতাশ হয়ে পড়েছিলেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।

গত ৩০ সেপ্টেম্বর ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পিএসসির চূড়ান্ত ফলে মনোনীত ৬৬৮ জনের মধ্যে ৫৭ জনের নাম ওই গেজেটে ছিল না। তাঁদের একজন ছিলেন ইতিহাস বিষয়ে মেধাক্রমে প্রথম হওয়া সোহেল রানা।

পরে বাদ পড়া প্রার্থীদের বিষয়ে প্রক্রিয়া শেষে সোমবার সম্পূরক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সোহেলসহ সংশ্লিষ্ট প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিক্ষাজীবনেও সাফল্যের স্বাক্ষর রেখেছেন সোহেল রানা। সোনারায় সংগলশী উচ্চবিদ্যালয় থেকে ২০১৪ সালে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এবং ২০১৬ সালে রংপুরের কারমাইকেল কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৪ দশমিক ৯২ অর্জন করেন তিনি।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হন। ২০২০ সালে সিজিপিএ ৩ দশমিক ৫৪ নিয়ে স্নাতক (সম্মান) এবং ২০২১ সালে সিজিপিএ ৩ দশমিক ৫৬ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলে ইতিহাস বিষয়ে মেধাক্রমে প্রথম স্থান অর্জন করেন।

অবশেষে গেজেটে নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্বস্তি ফিরেছে সোহেল ও তাঁর পরিবারের মধ্যে। নিজের ফেসবুক পোস্টে সোহেল রানা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার মনের সর্বোচ্চ যে চাওয়া, সেটি পূর্ণ হয়েছে। সবার প্রতি কৃতজ্ঞতা। সবাই আমার জন্য দোয়া করবেন।’

সোহেলের নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। কৃষক পরিবারের সন্তান হিসেবে তাঁর এই সাফল্যকে নিজেদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হিসেবে দেখছেন পরিবারের সদস্যরা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম থানায় তদবির করতে গিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার শিরোনাম জন্মের মাত্র তিন দিনের মাথায় মা, এবার বাবাকেও হারাল আরফা শিরোনাম পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে, ছাত্রদল নেতা গ্রেপ্তার শিরোনাম বিএম কলেজর ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন শিরোনাম বরগুনায় মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন শিরোনাম শরীয়তপুরে ওসিকে হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার