ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে একটি বাড়ির সামনে ১১ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৪১ লাখ ৬৩ হাজার ৯৯৯ টাকা। সেতুটি নির্মাণের পর এর প্রয়োজনীয়তা, প্রকল্প নির্বাচন এবং সরকারি অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
ধুলিয়া ইউনিয়নের মন্নান গাজী বাড়ির সামনে জামালকাঠি খালের ওপর নির্মাণ করা হয়েছে সেতুটি। স্থানীয়দের অভিযোগ, মূলত ওই বাড়ির বাসিন্দাদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করেই সেতুটি নির্মাণ করা হয়েছে। তাদের দাবি, সেখানে তুলনামূলক কম ব্যয়ে একটি আয়রন ব্রিজ নির্মাণ করেও যাতায়াতের ব্যবস্থা করা সম্ভব ছিল।
স্থানীয় বাসিন্দা আলিফ হোসেন বলেন, মন্নান গাজী বাড়িতে একজন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) থাকেন। তাঁর তদবিরে বাড়ির সামনে সেতুটি নির্মাণ করা হয়েছে বলে দাবি করেন তিনি। আলিফের ভাষ্য, একটি বাড়ির মানুষের যাতায়াতের জন্য এত বড় অঙ্কের অর্থ ব্যয় করা যুক্তিসংগত হয়নি। কম ব্যয়ে বিকল্প ব্যবস্থা করা যেত বলেও তিনি দাবি করেন।
তবে মন্নান গাজী বাড়ির বাসিন্দা আবুল গাজী বলেন, বাড়িটিতে সাতটি ঘরে প্রায় ৩০ থেকে ৩৫ জন মানুষ বসবাস করেন। তাঁদের যাতায়াতের সুবিধার জন্য সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতু নির্মাণের পর তাঁরা উপকৃত হচ্ছেন বলেও জানান তিনি।
সেতুটির নির্মাণকাজ করেন ঠিকাদার মো. আমির হোসেন। প্রকল্প নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাঁর জানার কথা নয়। টেন্ডারের মাধ্যমে কাজ পেয়ে তিনি তা শেষ করেছেন। প্রকল্প নির্বাচন সম্পর্কে সংশ্লিষ্টরাই ভালো বলতে পারবেন বলে জানান তিনি।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রফিকুল ইসলাম বলেন, তিনি দায়িত্ব নেওয়ার আগেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। তাই প্রকল্পটি কীভাবে নির্বাচন করা হয়েছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত বলতে পারবেন না।
স্থানীয়দের অভিযোগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের পর সেতুটি নির্মাণের প্রয়োজনীয়তা, প্রকল্প নির্বাচনের প্রক্রিয়া এবং ৪১ লাখ ৬৩ হাজার ৯৯৯ টাকা ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News