ছবি: সংগৃহীত
বরগুনায় এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক আসাদ সবুজের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৭ অক্টোবর) বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাদীর উপস্থিতিতে জামিন শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।
আসাদ সবুজের পক্ষে শুনানিতে অ্যাডভোকেট এম এ বারী মতিন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষে অ্যাডভোকেট মোস্তফা কাদের ও অ্যাডভোকেট বাবুল দাস উপস্থিত ছিলেন।
এর আগে গত ১ অক্টোবর রাতে চাঁদাবাজির মামলায় আসাদ সবুজকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় তাঁসহ মোট ১৪ জনকে আসামি করা হয়েছে।
এদিকে গ্রেপ্তারের সময় আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় পুলিশের এসআই হারুন অর রশিদকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতারা আসাদ সবুজকে হেনস্তা ও পুলিশ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত।
তবে মামলার বাদীপক্ষের অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে জামিনের পর সংগঠনটির নেতারা আসাদ সবুজের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News