ছবি: সংগৃহীত
বগুড়ার কাহালু থানায় একটি অভিযোগের বিষয়ে তদবির করতে গিয়ে আবু বক্কর সিদ্দিক (৩৮) নামে উপজেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে কাহালু থানার গোলঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আবু বক্কর সিদ্দিক ২০২৫ সালে দায়ের করা একটি মামলার তালিকাভুক্ত আসামি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উলট্ট গ্রামের একটি অভিযোগের বিষয়ে বুধবার থানার গোলঘরে দুই পক্ষকে নিয়ে আলোচনা করছিলেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। এ সময় আবু বক্কর সিদ্দিক সেখানে উপস্থিত হয়ে একটি পক্ষের হয়ে তদবির করছিলেন।
আলোচনার একপর্যায়ে অপর পক্ষের লোকজন পুলিশকে জানান, আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। পরে পুলিশ তাঁর বিষয়ে তথ্য যাচাই করে মামলার অস্তিত্ব নিশ্চিত হলে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ২০২৫ সালের একটি মামলা রয়েছে। বিষয়টি জানার পর যাচাই-বাছাই করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ওই মামলাটি ২০২৫ সালের জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে করা হয়েছিল।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News