ঝালকাঠিতে ৪২০০ জেলে পাবে, ১০৫ মেট্রিক টন ভিজিএফের চাল
ঢাকা, ০৭ অক্টোবর, ২০২৬
জ্যেষ্ঠ প্রতিবেদক:দিবস তালুকদার :
Publish : 05:30 AM, 07 October 2026.
Digital Solutions Ltd

ঝালকাঠিতে ৪২০০ জেলে পাবে, ১০৫ মেট্রিক টন ভিজিএফের চাল

Publish : 05:30 AM, 07 October 2026.
ঝালকাঠিতে ৪২০০ জেলে পাবে, ১০৫ মেট্রিক টন ভিজিএফের চাল

ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক:দিবস তালুকদার :

মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণে থাকছে ২২ দিনের নিষেধাজ্ঞা।

এই সময়ে জেলেদেরকে সহায়তা হিসেবে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে ঝালকাঠি জেলা মৎস্য দফতর।

এ বছর নতুন তালিকা অনুযায়ী রাজাপুর উপজেলায় ১ হাজার ২০০ জন এবং নলছিটি, কাঠালিয়া ও সদর উপজেলায় ১ হাজার করে মোট ৪ হাজার ২০০ জেলের প্রত্যেক পরিবারকে ২৫ কেজি করে মোট ১০৫ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ করা হবে। 

এরই অংশ হিসেবে বুধবার ৭ অক্টোবর দুপুরে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালীয়া ইউনিয়নের নিবন্ধিত ৩৮৭ জন জেলে পরিবারকে ২৫ কেজি করে এই সহায়তা দেয়া হয়েছে।

এ সময় জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি মা ইলিশ রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়। জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ সাইয়্যেদা, পোনাবালিয়া ইউনিয়নের দায়িত্বরত চেয়ারম্যান মো. আল আমিন চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

মৎস্য বিভাগ জানিয়েছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার ২২ দিন নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা থেকে জেলেদের বিরত থাকতে হবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে এ সময়ে জেলার নদ-নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম থানায় তদবির করতে গিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার শিরোনাম জন্মের মাত্র তিন দিনের মাথায় মা, এবার বাবাকেও হারাল আরফা শিরোনাম পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে, ছাত্রদল নেতা গ্রেপ্তার শিরোনাম বিএম কলেজর ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন শিরোনাম বরগুনায় মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন শিরোনাম শরীয়তপুরে ওসিকে হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার