ছবি: সংগৃহীত
কক্সবাজারে বেড়াতে এসে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সুগন্ধা পয়েন্ট এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি স্বজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
সমুদ্রসৈকতে পর্যটকদের সেবায় নিয়োজিত জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকালে স্বজনদের সঙ্গে অটোরিকশায় করে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ঘুরছিলেন সীমা আক্তার। একপর্যায়ে সুগন্ধা পয়েন্ট এলাকার সড়কে চলন্ত অটোরিকশার চাকায় তাঁর ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও স্বজনেরা তাঁকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পরিবারের সঙ্গে কক্সবাজার ভ্রমণে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News