কালিয়াকৈরে প্রেমিকের বাসায় অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু
ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:15 AM, 06 October 2026.
Digital Solutions Ltd

কালিয়াকৈরে প্রেমিকের বাসায় অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু

Publish : 09:15 AM, 06 October 2026.
কালিয়াকৈরে প্রেমিকের বাসায় অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকের ভাড়া বাসায় গিয়ে দিয়া বণিক (১৮) নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় ধর্ষণ ও হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় শান্ত পাল (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত দিয়া বণিক ময়মনসিংহের ভালুকা উপজেলার মধ্যপাড়া বাজার এলাকার বাসিন্দা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় তিন বছর ধরে শান্ত পালের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার সকালে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন দিয়া। পরে কালিয়াকৈরের সফিপুর এলাকায় শান্ত পালের সঙ্গে তাঁর দেখা হয়। সেখান থেকে তাঁকে সফিপুরের আহমদনগর এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পরিবারের।

পরিবারের অভিযোগ, ওই বাসায় থাকার সময় দিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর শান্ত পাল মোবাইল ফোনে দিয়ার পরিবারের সদস্যদের বিষয়টি জানান বলে জানা গেছে। পরে সেদিন রাতে তাঁর মরদেহ ময়মনসিংহের ভালুকায় নিয়ে যাওয়া হয়। সেখানে স্বজনদের সন্দেহ হলে তাঁরা শান্তকে আটক করে পুলিশে খবর দেন।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের পরিবারের দাবি, ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

এদিকে স্থানীয় লোকজন ও নিহতের স্বজনেরা শান্ত পালকে ভালুকা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে কালিয়াকৈর থানা পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

নিহত তরুণীর বাবা বাদী হয়ে গত সোমবার কালিয়াকৈর থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। মামলার পর শান্ত পালকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আটক শান্ত পাল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল পালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কালিয়াকৈরের সফিপুর আহমদনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মানিকগঞ্জে পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যার দায়ে, দেবরের ১০ বছরের কারাদণ্ড শিরোনাম মা ইলিশ রক্ষায় ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শিরোনাম কালিয়াকৈরে প্রেমিকের বাসায় অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু শিরোনাম ভোলায় মাইক্রোবাসে তুলে নিয়ে নির্যাতন, যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ শিরোনাম নওগাঁয় ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে, ৩৪ লাখ টাকা ছিনতাই শিরোনাম বরিশালে আদালত চত্বরে ১০ তলা ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, রহস্য ঘিরে প্রশ্ন