অবৈধ ইটভাটায় ভাঙন ঠেকাতে ২ লাখ টাকা, ভাগ পেতেন সব কর্মকর্তা
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 10:42 PM, 21 November 2026.
Digital Solutions Ltd

অবৈধ ইটভাটায় ভাঙন ঠেকাতে ২ লাখ টাকা, ভাগ পেতেন সব কর্মকর্তা

Publish : 10:42 PM, 21 November 2026.
অবৈধ ইটভাটায় ভাঙন ঠেকাতে ২ লাখ টাকা, ভাগ পেতেন সব কর্মকর্তা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বরিশাল বিভাগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ঠেকাতে ঘুষ-বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে পরিবেশ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ, প্রতিটি অবৈধ ইটভাটা ভাঙার হাত থেকে রক্ষা করতে মালিকদের কাছ থেকে নেওয়া হয়েছে দুই লাখ টাকা। আর এই অর্থের ৬০ শতাংশ পরিচালকের দপ্তর এবং ৪০ শতাংশ জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ভাগ হতো বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম। অভিযোগ তদন্তের মধ্যে তাঁকে খাগড়াছড়িতে বদলি করা হলেও অবমুক্তির পরও বরিশাল ছাড়েননি তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর ধরে বরিশাল বিভাগীয় কার্যালয়ে কর্মরত দিদারুল ইসলাম। অভিযোগ রয়েছে, ইট পোড়ানোর মৌসুমে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের আগে ও পরে ইটভাটার মালিকদের সঙ্গে অর্থ লেনদেনের সমন্বয় করতেন তিনি। অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিভিন্ন জেলা ও উপজেলায়ও যেতেন।

সূত্রের দাবি, প্রতিটি অবৈধ ইটভাটা থেকে দুই লাখ টাকা করে নেওয়া হতো। অধিকাংশ অর্থ আদায় করা হয়েছে ইটভাটা সমিতির মাধ্যমে। পিরোজপুরের জিয়ানগরের এক ইটভাটার মালিকের দাবি, গত মঙ্গলবার দুটি অবৈধ ইটভাটা ভাঙার হাত থেকে রক্ষা করতে তিনি ছয় লাখ টাকা দিয়েছেন। ভাটা দুটি কচা ও সুগন্ধা নদীর মোহনায় অবস্থিত।

এদিকে, বরিশালের বাবুগঞ্জ, মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জের ইটভাটা সমিতির নেতাদের মাধ্যমেও অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে গত এপ্রিলে দিদারুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তের দায়িত্বে ছিলেন তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন।

অভিযোগ অস্বীকার করে দিদারুল ইসলাম বলেন, তাঁকে মহাপরিচালক খাগড়াছড়িতে বদলি করেছেন। ১৬ নভেম্বর অবমুক্ত করা হলেও আরও সাত কর্মদিবস বরিশালে থাকতে পারবেন। তাঁর দাবি, অভিযোগের কোনো ভিত্তি নেই।

অন্যদিকে, পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, অভিযোগের কারণেই দিদারুলকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে ইটভাটা থেকে অর্থ নেওয়ার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে পরিবেশ আইনবিদ সমিতির বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন বলেন, অর্থের বিনিময়ে পরিবেশদূষণকারী অবৈধ ইটভাটা চালু রাখার অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তাঁর প্রশ্ন, উচ্চ আদালতের নির্দেশনার পরও বরিশালে প্রায় ৩০০ অবৈধ ইটভাটা কীভাবে চালু রয়েছে।

অবৈধ ইটভাটা রক্ষায় ঘুষ লেনদেনের এসব অভিযোগের সত্যতা তদন্তে কী উঠে আসে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার