সোনারগাঁয়ে ডোবা থেকে ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:26 AM, 16 September 2026.
Digital Solutions Ltd

সোনারগাঁয়ে ডোবা থেকে ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

Publish : 07:26 AM, 16 September 2026.
সোনারগাঁয়ে ডোবা থেকে ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বস্তাবন্দি অবস্থায় মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কাঁচপুর উত্তরপাড়া এলাকায় একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। পরে বুধবার সকালে কাঁচপুরে জালালাবাদ ওষুধ কোম্পানির একটি ভাঙারি গোডাউনের পেছনের ডোবায় একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

বস্তাটি সন্দেহজনক মনে হলে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। পরে বস্তা খুলে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ পাওয়া যায়।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জামির হোসেন নামে এক নিরাপত্তাপ্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে নারায়ণগঞ্জের ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, আইয়ুব হোসেনকে অন্য কোথাও হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে হত্যার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নলছিটিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, হাসপাতালে ভর্তি শিরোনাম আশুগঞ্জে রুমিন ফারহানার সমর্থকদের ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলার অভিযোগ শিরোনাম রামগঞ্জে বিয়ের তিন দিন পর সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু শিরোনাম টাঙ্গাইলে ৩০০ পিস ইয়াবাসহ দুই যুবদল নেতা গ্রেপ্তার শিরোনাম শেরপুরে চাচিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা, ভাতিজা আটক শিরোনাম আর এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর