ছবি: সংগৃহীত
বরিশালের উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে সরকারি উন্নয়নকাজে অনিয়ম, দুর্নীতি ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
উপজেলার ধামুরা গ্রামের বাসিন্দা মো. মাছুম হাওলাদার গত ১৩ সেপ্টেম্বর ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান বরাবর এ অভিযোগ দেন।
লিখিত অভিযোগে মাছুম হাওলাদার দাবি করেন, সুব্রত রায় দীর্ঘদিন ধরে উজিরপুরে কর্মরত থেকে বিভিন্ন উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। ব্রিজ, কালভার্ট, সড়ক নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন প্রকল্পে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে সরকারি অর্থের অপচয় করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, প্রকৌশলীর তদারকিতে থাকা বিভিন্ন উন্নয়নকাজে ঠিকাদারদের অনিয়মের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলার ধামুরা এলাকার কয়েকটি ব্রিজের পুরোনো নির্মাণসামগ্রী নিয়েও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
মাছুম হাওলাদার বলেন, তাঁর অভিযোগের সুষ্ঠু তদন্ত হলে সরকারি উন্নয়নকাজে অনিয়মের বিষয়গুলো বেরিয়ে আসবে। এ জন্য তিনি অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়। তিনি অভিযোগগুলোকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
সুব্রত রায়ের ভাষ্য, ধামুরা এলাকায় নির্মিত একটি ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের সময় মাছুম হাওলাদার একটি জায়গার মালিকানা দাবি করে কাজে বাধা দেন। পরে কাগজপত্র যাচাই করে ওই জমি খাস সম্পত্তি বলে জানা যায়। তবে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই অংশের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রকৌশলী সুব্রত রায় আরও বলেন, ওই জমি নিয়ে বিরোধের জেরে ক্ষুব্ধ হয়ে মাছুম হাওলাদার তাঁকে হয়রানি ও পেশাগতভাবে হেয় করার উদ্দেশ্যে দুদকে অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়ে দুদকের পক্ষ থেকে তদন্ত বা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News