শেরপুরে চাচিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা, ভাতিজা আটক
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 08:54 AM, 16 September 2026.
Digital Solutions Ltd

শেরপুরে চাচিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা, ভাতিজা আটক

Publish : 08:54 AM, 16 September 2026.
শেরপুরে চাচিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা, ভাতিজা আটক

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

শেরপুর সদর উপজেলায় কোলে থাকা শিশুকে দুধ খাওয়ানোর সময় রোকেয়া বেগম (৩৬) নামে এক নারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় আরিফ হোসেন (২০) নামে ওই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভাতশালা ইউনিয়নের চরসাপমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম তিন সন্তানের মা। তিনি ওই গ্রামের মওলা মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির উঠানে চেয়ারে বসে কোলে থাকা শিশুকে দুধ খাওয়াচ্ছিলেন রোকেয়া। এ সময় তাঁর ভাসুর মওলা মিয়ার ছেলে আরিফ ধারালো দা নিয়ে সেখানে আসেন। কিছু বুঝে ওঠার আগেই তিনি রোকেয়ার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

এ সময় ধারালো দা দিয়ে রোকেয়ার গলা ও শরীরের বিভিন্ন স্থানে কোপ দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনার পর রক্তমাখা পোশাক পরেই আরিফ নিজের ঘরে চলে যান। পরে গোসল করে আত্মগোপনের চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশে তল্লাশি চালায়। পরে আরিফের বসতঘরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ তাঁর চাচিকে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ঘর থেকে পরনের রক্তমাখা ফুলপ্যান্ট উদ্ধার করা হয়েছে।

স্থানীয় কয়েকজনের দাবি, আরিফ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশাগ্রস্ত অবস্থায় পারিবারিক বিরোধ বা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে তাঁদের ধারণা। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, ঘটনাস্থল থেকে রোকেয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নলছিটিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, হাসপাতালে ভর্তি শিরোনাম আশুগঞ্জে রুমিন ফারহানার সমর্থকদের ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলার অভিযোগ শিরোনাম রামগঞ্জে বিয়ের তিন দিন পর সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু শিরোনাম টাঙ্গাইলে ৩০০ পিস ইয়াবাসহ দুই যুবদল নেতা গ্রেপ্তার শিরোনাম শেরপুরে চাচিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা, ভাতিজা আটক শিরোনাম আর এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর