ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগঞ্জে জিপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইকন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার তিন দিন আগে ইকনের বিয়ে হয়েছিল বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আলিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকন রামগঞ্জ পৌরসভার জগতপুর গ্রামের যোগীবাড়ি এলাকার বাসিন্দা। তিনি রামগঞ্জের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ইকনসহ তিনজন একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। আলিপুর বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইকনের মৃত্যু হয়। আহত অপর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ইকনের চাচাতো ভাই রুবেল বলেন, মাত্র তিন দিন আগে ইকনের বিয়ে হয়েছিল। নতুন সংসার শুরুর আগেই তাঁর মৃত্যুতে পরিবারের সবাই শোকাহত।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ ও ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News