নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 03:39 AM, 16 September 2026.
Digital Solutions Ltd

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

Publish : 03:39 AM, 16 September 2026.
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

কুড়িগ্রামের রাজারহাটে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাই বাজারের তেল পাম্পসংলগ্ন সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাঁকে আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি মামলার রায়কে কেন্দ্র করে ছিনাই বাজারের তেল পাম্পসংলগ্ন সড়কে পেট্রল দিয়ে টায়ার জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সামিউল ইসলাম জিহাদকে আটক করা হয়।

পুলিশ জানায়, ঘটনাটি নিয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় সামিউল ইসলাম জিহাদসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার সামিউল ইসলাম জিহাদ কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সামিউল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে ছিনাই বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। মামলায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম একই ছবি, ৯৩ এনআইডি: নেত্রকোনায় তরুণ গ্রেপ্তার শিরোনাম বরিশালে আ.লীগ নেতা শিপন গ্রেপ্তার শিরোনাম ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা শিরোনাম ভালো অর্জনেকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম শরীরজুড়ে গভীর ক্ষত ও আঘাতের চিহ্ন, হাসপাতালে কাতরাচ্ছে শিশু গৃহকর্মী শিরোনাম পারিবারিক কলহের জেরে তিন বছরের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে