ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের সামনে সংসদ সদস্য রুমিন ফারহানার দুই সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান ও সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব। তবে উপজেলা বিএনপির নেতারা হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, মাদকসংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামের আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য রুমিন ফারহানার উপস্থিত থাকার কথা রয়েছে।
অনুষ্ঠানের আয়োজন ও মিলনায়তন বরাদ্দের বিষয়ে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন পাঠাগারের সভাপতি আতাউর রহমান।
পাঠাগার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠান আয়োজনের অগ্রগতি জানতে উপজেলা পরিষদে যান আতাউর রহমান ও রাসেল বিপ্লব। সেখানে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনকে ইউএনওর সঙ্গে কথা বলতে দেখেন তাঁরা। পরে তাঁরা উপজেলা পরিষদের বিপরীত পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন।
রাসেল বিপ্লবের অভিযোগ, দুপুরে জোহরের নামাজের সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তাঁর লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা চালান। তিনি দাবি করেন, রুমিন ফারহানা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের বিরোধ চলছে।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, মাদকের বিষয় নিয়ে তাঁদের নেতা-কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। পরে তিনি গিয়ে পরিস্থিতি থামিয়ে দেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, উপজেলা পরিষদের পেছনের মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। রুমিন ফারহানা সংসদ সদস্য। তিনি চাইলে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News