ছবি: সংগৃহীত
ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীর তীর দখল করে নির্মাণ করা চারটি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে পৌর কর্তৃপক্ষ।
বুধবার সকালে উপজেলার লঞ্চঘাট ও খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ। এ সময় সুগন্ধা নদীর তীর দখল করে নির্মাণ করা চারটি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটি লঞ্চঘাট ও খেয়াঘাটের আশপাশের নদীর তীর দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে দখলের চেষ্টা চলছিল। নদীর তীরের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করায় ওই এলাকায় চলাচল ও পরিবেশের ওপরও প্রভাব পড়ছিল।
পৌর কর্তৃপক্ষের উদ্যোগে বুধবার সকালে অভিযান চালিয়ে দখল করা জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। অভিযানের ফলে নদীর তীরের ওই অংশ দখলমুক্ত হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নদীর তীর ও সরকারি সম্পত্তি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
স্থানীয়রা নদীর তীর দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News