আর এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 08:10 AM, 16 September 2026.
Digital Solutions Ltd

আর এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর

Publish : 08:10 AM, 16 September 2026.
আর এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের এক শিক্ষার্থী নূর জাহান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর সময় তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর গর্ভের সন্তানও মারা গেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর জাহানের মৃত্যু হয়। তিনি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন।

নূর জাহানের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ মৌছাগাছা এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে জোবায়ের হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। আগামী মাসেই তাঁদের সন্তান জন্ম নেওয়ার কথা ছিল।

নূর জাহানের স্বামী জোবায়ের হোসেন জানান, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) তাঁর স্ত্রীর সামান্য জ্বর আসে। পরে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিলে তাঁকে কুমিল্লায় চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মশিউর রহমান ভূঞা বলেন, নূর জাহান অত্যন্ত ভদ্র ও সৃজনশীল শিক্ষার্থী ছিলেন। বিভাগের বিভিন্ন অনুষ্ঠানেও তিনি নিয়মিত অংশ নিতেন। তাঁর মৃত্যুতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শোকাহত। তাঁর জানাজায় কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূইয়া বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক। কলেজ পরিবার নূর জাহানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নলছিটিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, হাসপাতালে ভর্তি শিরোনাম আশুগঞ্জে রুমিন ফারহানার সমর্থকদের ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলার অভিযোগ শিরোনাম রামগঞ্জে বিয়ের তিন দিন পর সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু শিরোনাম টাঙ্গাইলে ৩০০ পিস ইয়াবাসহ দুই যুবদল নেতা গ্রেপ্তার শিরোনাম শেরপুরে চাচিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা, ভাতিজা আটক শিরোনাম আর এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর