মনপুরায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক নারী আটক
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:31 AM, 16 September 2026.
Digital Solutions Ltd

মনপুরায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক নারী আটক

Publish : 07:31 AM, 16 September 2026.
মনপুরায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক নারী আটক

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ভোলার মনপুরায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসমা আক্তার মিতু নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক আসমা আক্তার মিতু হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের আলী হোসেনের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা দুটি মামলায় আসমা আক্তার মিতুকে সাজা দেন কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালত। একটি মামলায় তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর মামলায় দেওয়া হয় এক বছর সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড।

রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে মনপুরা থানা-পুলিশ। বুধবার দুপুরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ওই নারীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নলছিটিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, হাসপাতালে ভর্তি শিরোনাম আশুগঞ্জে রুমিন ফারহানার সমর্থকদের ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলার অভিযোগ শিরোনাম রামগঞ্জে বিয়ের তিন দিন পর সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু শিরোনাম টাঙ্গাইলে ৩০০ পিস ইয়াবাসহ দুই যুবদল নেতা গ্রেপ্তার শিরোনাম শেরপুরে চাচিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা, ভাতিজা আটক শিরোনাম আর এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর