ছবি: সংগৃহীত
ঝালকাঠির রাজাপুরে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ২৭ জন এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৪ জন রয়েছেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকেরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News